বোয়ালখালীতে ম্যাজিস্ট্রেট দেখে পালিয়েছে জড়িতরা, স্কেভেটর জব্দ

152

চট্টগ্রামের বোয়ালখালীতে ম্যাজিস্ট্রেট দেখে এস্কেভেটর রেখে পালিয়ে গেছে মাটির কাটায় জড়িত লোকজন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ইমামুল্লারচর গ্রামে এ ঘটনা ঘটেছে।

Advertisement

আবাদির জমির মাটির কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আলাউদ্দিন।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি দেখতে পেয়ে ঘটনাস্থলে মাটি কাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর রেখে পালিয়ে যায় অপরাধীরা। মাটি কাটার এস্কেভেটরটি জব্দ করে স্থানীয় সারোয়াতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।

Advertisement