চট্টগ্রাম নগরের খুলশীতে রেস্টুরেন্টে ফিউশন ক্যাফে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাঁরা ওই রেস্টুরেন্টের কর্মচারি।
Advertisement
আজ সোমবার সকাল পৌণে ১১টার দিকে হলি ক্রিসেন্ট হাসপাতালের পাশের গলিতে অবস্থিত ফিউশন ক্যাফেতে এ বিস্ফোরণের ঘটনা।
আহত ৩ কর্মচারী হলেন-মোহাম্মদ কাশেম (১৭) নূর হোসাইন (২০) মুবিনূল হক(২২)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
সিএমপির খুলশী থানার ওসি সন্তুষ কুমার চাকমা বলেন, বিস্ফোরণের কারণে আগুনে আহতদের শরীর বিভিন্ন স্থানে ঝলসে গেছে। বিস্ফোরেণের কারণ অনুসন্ধ্যানে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে কাজ করছে।
Advertisement
















