পদযাত্রা সফল করতে চকবাজার থানা বিএনপির প্রস্তুতি সভা: লিটন

191

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, বর্তমান অবৈধ সরকার চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি এবং দেশের টাকা বিদেশে পাচার করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস ও বিদ্যুতের দফায় দফায় দাম বাড়ানোর কারণে সাধারণ মানুষ দিশাহারা। এই সরকারের ব্যর্থতার কারনে দেশে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। দ্রব্যমূল্যের উধ্বগতির কারনে গরিব মানুষ না খেয়ে থাকছে।

Advertisement

তিনি এই দুর্নীতিবাজ সরকারের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে আগামী শনিবার চট্টগ্রামে থানা পদযাত্রা কর্মসূচি সফল করার আহবান জানান।

তিনি বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে কাপাসগোলা দেরাজ মিয়া লেইনে আগামী ৪ মার্চ শনিবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রামের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষে চকবাজার থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির সভাপতি মন্জুর আলম মন্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলু ও নুরুল আলম শিপুর পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি নেতা সালাউদ্দিন কায়সার লাভু, মো. মহসিন, শফিউল আলম, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। বক্তব্য রাখেন থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খাইরুজ্জামান জুনু, নগর যুবদলের সহ সভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাসিম, ওয়ার্ড বিএনপি’র সভাপতি রাসেল পারভেজ সুজন, সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজ, মহানগর যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক মো. ইদ্রিস সবুজ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হাফেজ আহমেদ, জসীম উদ্দীন, জসিম বাদশা, মো. সেলিম মো. আনাস, আলাউদ্দিন আলো, রিদওয়ানুল হক রিদু, মো. ইউসুফ, মো. সিরাজ, নুরুল হাসান টিপু, মো. বাবুল, মো. শওকত, হাসনাত ওমর মাসুদ, এরশাদ বাপি, মো. আলমগীর, মো. সেলিম, কামাল উদ্দীন, সুজন, বাদশা, ইদ্রিস, আবুল হোসেন প্রমুখ।

Advertisement