বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মিসেস মা ম্যা চিং বলেছেন, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান, আওয়ামী শাসকগোষ্ঠী নিজেদের পকেটে নিয়ে রেখেছে। প্রশাসন ও আমলাতন্ত্রকে দূনীর্তির সুযোগ দিয়ে নিজেদের পকেট ভারি করছে। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজেনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করে সকরার লুটপাটে ব্যস্ত। দেশের জনগনের উপর জুলুম -নির্যাতন করে লুটপাটের অর্থ বিদেশে পাচার করছে। জনগনকে মামলা হামলা ও ভয় দেখিয়ে সবকিছু অনায়াসে করে যাচ্ছে। প্রতিবাদ করলেই রাষ্ট্রীয় বাহিনী দিয়ে তাদেরকে নানাভাবে হুমকি-ধামকি, মামলা ও নির্যাতন করছে। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ আজ দুবেলা খেতে পারবে না। জনবিচ্ছিন্ন সরকার জনগনের কথা চিন্তা করছে না। জনগনের দুঃখ লাঘবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির দিনে আওয়ামী লীগ কথিত শান্তি সমাবেশ ডেকে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাদের শান্তি সমাবেশ হয় পুলিশ পাহারায়। বিএনপি সরকার পতনের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছে। এতে ভয় পেয়ে সরকার উল্টা-পাল্টা বলতে শুরু করেছে। তাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। সময় থাকতে ভালোই ভালো জনগণের কাছে ক্ষমা চেয়ে ক্ষমতা ছেড়ে দেন, নতুবা পালানোর পথ পাবেন না।’
তিনি আজ শনিবার (৪ মার্চ) বিকালে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে থানা ভিত্তিক কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসাবপ ইপিজেড থানা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পদযাত্রা কর্মসূচি নগরীর সল্টগোলা ক্রসিং সি.ডি.এ কমপ্লেক্স এর সামনে থেকে শুরু হয়ে সিম্যান হোস্টেল, মাইলের মাথা, ব্যারিষ্টার কলেজ হয়ে ইপিজেড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যেমে সমাপ্ত হয়।
ইপিজেড থানা বিএনপির সভাপতি সরফরাজ কাদের রাসেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রোকন উদ্দিন মাহমুদের সঞ্চালনায় পদযাত্রা কর্মসুচি পূর্বসমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক নেতা নুরুজ্জমান, থানা বিএনপির সি:সহ-সভাপতি মোজাদ বারেক, সহ-সভাপতি মো: শাহজাহান,আব্দুল মান্নান, সি:যুগ্ম সম্পাদক -জাবেদ আনসারি, যুগ্ম সম্পাদক মো. ইমরান, সাংগঠনিক সম্পাদক মো: ইমরান খান, ওয়ার্ড বিএনপির সভাপতি আশ্রাফ উদ্দিন, সাধারন সম্পাদক মজিবুর রহমান, মো. শরিফ, মো: জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান পারুল, মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নূর উদ্দিন শরিফ, আ জ ম সোহেল, ইউসুফ সুমন, মিজান হোসেন, মো: শাহেদ, আকিব জাবেদ প্রমূখ।

















