জামালখান থেকে জামায়াত-শিবির সন্দেহে ৩০ জন আটক

168

চট্টগ্রাম নগরের জামালখানের ‘কাচ্চি ডাইন’ নামের একটি রেস্টুরেন্ট থেকে ৩০ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের পরিবারের লোকজন জানিয়েছেন, তারা ‘টি টোয়েন্টি প্লাস’ নামের একটি ব্যবসায়ী সংগঠনের নেতা কর্মী। তবে পুলিশ দাবি, তাদের সকলেই জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মী।

Advertisement

শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ‘কাচ্চি ডাইন’ এর তৃতীয় তলা থেকে ওই ৩০ জনকে আটক করা হয়।

জানা গেছে , ‘টি টোয়েন্টি প্লাস’ নামের একটি সংগঠনের ব্যানারে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ‘অভিষেক অনুষ্ঠানের’ আয়োজন করা হয়। সেখানে আন্দরকিল্লা, টেরি বাজার ও আশে পাশের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তবে বেশিরভাগ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত লোকজন টি টোয়েন্টি প্লাস সংগঠনের সঙ্গে জড়িত।

পুলিশের দাবি, জামায়াত ও ছাত্র শিবিরের লোকজন সামাজিক ব্যবসায়ী সংগঠনের আড়ালে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

 

Advertisement