১১ হাজার দর্শনাথীদের সমাগমে মধ্যে দিয়ে শেষ হলো ‘ঈদ এক্সট্রা ভ্যাগেনজা’
শনিবার (৪ মার্চ) নগরীর জিইসি প্যানিনসুলায় ঈদ এক্সট্রা ভ্যাগেনজা ২০২৩ মেলার শেষ দিনে প্রত্যেকটি দোকানের বেচাকেনার দৃশ্য চোখে পড়ার মত। কিন্তু তাদের বেশিরভাগ এর কোন নির্দিষ্ট দোকান বা শো রুম নেই। ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা পণ্য বেচাকেনা করে।
গত ২রা মার্চ (বৃহস্পতিবার) পেনিনসুলায় ৩দিনব্যাপী এ মেলা বসে।গতকাল ছিল মেলার শেষ দিন। এর আগে একই জায়গায় ঈদ এক্সট্রা ভ্যাগেনজা মেলা অনুষ্ঠিত হলেও এবারেরটা ছিলো ৭ম বারের মতন ।
মেলায় ৩৬টি প্রধান স্টল থাকলেও ছোট ছোট ৩টি ছিল মেহেদীর দোকান। এছাড়াও ঢাকা থেকে অংশ নিয়েছে ৩টি প্রতিষ্ঠান। মেলা প্রসঙ্গে জানতে চাইলে আয়োজক প্রতিষ্ঠান অনলাইন গ্রুপ ‘মেক-আপ শেক-আপ’ এর স্বত্বাধিকারী জুহি চৌধুরী আজাদীকে বলেন, আমরা ৭ম বারের মতো এই আয়োজন করছি। আগের বছরগুলোতে মেলার আয়োজন করে আমাদের খুব ভালো অভিজ্ঞতা ছিলো। এবারে খুব সাড়া পেয়েছি। গতকাল (শুক্রবার) দর্শনার্থী ছিলো প্রচুর।
অপর আয়োজক লামোর ইভেন্ট প্লানারের সাদ শাহরিয়ার জানান, এবারের মেলায় গুণগত মানসম্পন্ন অনেক পণ্য নিয়ে এসেছেন উদ্যোক্তারা। দেশীয় পণ্যকে প্রমোট করার পাশাপাশি নারীদের স্বাবলম্বী করে তোলাটাই আমাদের উদ্দেশ্য ছিলো।
গত তিনদিনের এ মেলায় প্রতিদিন ফ্রি মেহেদী উৎসব, ফ্রি ফুড ভাউচার, স্টাইলিং, ফটোবুথে ফ্রি ফটোশুট, নারীদের ফিটনেস কনসালটেন্সি, র্যাফেল ড্রসহ আরও নানা আয়োজন ছিলো। শুধুমাত্র চট্টগ্রামের অনলাইন ভিত্তিক নারী উদ্যোক্তাদের জন্য এ মেলার আয়োজন করা। ভবিষ্যতে আরও ভালো হবে বলেও আশাবাদ ক্রেতা সাধারণের।
মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পি এইচ পি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আকতার পারভেজ এবং চিটাগং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ডিরেক্টর অহিদ সিরাজ চৌধুরী (স্বপন)

















