রেল ওয়াগনের সাথে সংঘর্ষে নিহত ৩, বাসচালক গ্রেফতার

167

চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কের মেঘনা তেল ডিপোর পাশে রেল ওয়াগনের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় পলাতক বাস চালককে গ্রেফতার করেছে জিআরপি থানা পুলিশ।

Advertisement

রবিবার (১২ মার্চ) রাতে ফটিকছড়ি উপজেলার দাতমারা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। বাসচালকের নাম খোরশেদ আলম।

গত ৬ মার্চ রাতে মেঘনা তেল ডিপোর পাশে বিমানবন্দর সড়কে রেলের ওয়াগন চলাচলের সময় সিগনাল অমান্য করে বাস সজোরে ধাক্কা খায় ওয়াগনের সাথে। ঘটনাস্থলে রেল কর্মীসহ ৩ জন নিহত হয়।

রেলওয়ে জেলা পুলিশের এসপি মো. হাসান চৌধুরী সোমবার (১৩ মার্চ) সাংবাদিকদের বাস চালককে গ্রেফতারের কথা জানান।

Advertisement