রাউজানে শানে মোস্তফা (দ.) মাহফিল অনুষ্ঠিত

294

মদিনা ইসলামি মিশন বাংলাদেশের উদ্যোগে রাউজান মোহাম্মদপুরস্থ খানাকাহ এ আশরাফীয়ায় শানে মোস্তফা (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়।

Advertisement

মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভারত থেকে আগত আউলাদে রাসুল আল্লামা মুফতি সৈয়দ শাহ মুহাম্মদ হাসান আশরাফ জিলানী।

সংগঠনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ নিজামুদ্দিন আশরাফীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন লেখক ও গবেষক মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী আলকাদেরী।

উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, মদিনা ইসলামি মিশনের মহাসচিব নুর মোহাম্মদ রানা, আলহাজ্ব সৈয়দ ফরিদ উদ্দিন মসউদ আশরাফী, আলহাজ্ব মন্নান খান আশরাফী, আলহাজ্ব মুহাম্মদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন চৌধুরী, সংগঠক সরওয়ার হেলাল, মাওলানা হাসান মুরাদ মাইজভান্ডারি, সৈয়দ মুহাম্মদ সায়েম, শায়ের বোরহান উদ্দিন প্রমুখ।

Advertisement