ভাটিয়ারীতে রেললাইন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

411

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮ টার সময় উপজেলার ভাটিয়ারী এলাকায় রেললাইনে ঘটনা ঘটে।

Advertisement

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ভাটিয়ারী রেল স্টেশন থেকে আধা কিলোমিটার দূরে সেতুর কাছাকাছি রেললাইনে হাঁটার সময় ঢাকামুখী ট্রেনের ধাক্কায় ওই নারী নিহত হন।

চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই সালাউদ্দিন আল নোমান বলেন, ভাটিয়ারী রেল স্টেশনের উত্তরে রেললাইনের পাশ থেকে এক মধ্য বয়সী নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Advertisement