সীতাকুণ্ডে ডেঙ্গু সচেতনতায় লায়ন ইমরানের মশারী বিতরণ

538

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সামাজিক সংগঠন মানবিক নডালিয়া যুব ফাউন্ডেশন এর উদ্যোগে ডেঙ্গু সচেতনতামুলক কর্মসূচী পালন ও বিনামূল্যে মশারী বিতরণ করা হয়েছে।

Advertisement

শুক্রবার বিকালে উপজেলার ৫নং বাড়বকুন্ড ইউনিয়নের ৯নং ওয়ার্ড নডালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উক্ত বিতরণী অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডের রাজনীতিবিদ লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের সহযোগিতায় নডালিয়া গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুইশত মশারী বিতরণ করা হয়।

মানবিক নডালিয়া যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আবু জাফরের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোঃ মহরম আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট দানবীর লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনীষা সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী মোহাম্মদ আজমল হোসেন হিরু, সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ আবদুর রহমান, উপস্থিত ছিলেন মোঃ নেজাম উদ্দিন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আজহারুল ইসলাম নাঈম, মোঃ ইমতিয়াজ হোসেন শাকিক, মোঃ আতাহার মাসুম, মোঃ হারুন প্রমুখ।

Advertisement