সীতাকুণ্ডের শীতলপুরে স্ক্র্যাপ জাহাজ থেকে পড়ে শ্রমিক নিহত

373

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে পুরাতন স্ক্র্যাপ জাহাজের উপর থেকে নিচে পড়ে মোঃ হারুনুর রশিদ (৩৯) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

Advertisement

রোববার বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ চৌধুরীঘাটা এলাকায় বসুন্ধরা গ্রুপের ষ্টাফ টগী গ্রিল শীপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বখতিয়ারের ছেলে।

জানা যায়, পুরাতন জাহাজের উপর কার্টিং এর কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে গুরুত্বর আহত হলে তাকে সহকর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আবু সাঈদ বলেন, একটি ইয়ার্ডে কাজ করার সময় অসাবধানতায় নিচে পড়ে আহত হন। হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement