সাবেক মেয়র নাছির উদ্দীন’র নগদ অর্থ ও করোনা সুরক্ষা সামগ্রী প্রদান

307

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত সংকট মোকাবিলায় সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য দেশের সবমহলের মানুষের জন্য গ্রহণ করেছেন প্রয়োজনীয় সব উদ্যোগ। সারাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ঐকান্তিক চেষ্টার পাশাপাশি দিনমজুর ও গরীব শ্রেনীর মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করেছেন।

Advertisement

সরকার ও রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি তার দল আওয়ামী লীগকে ও জনগণের দোরগোড়ায় নামিয়েছেন তিনি।সরকার, দল ও বিভিন্ন সংগঠনের সমন্বয়ে মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি ও তিনি সরাসরি মনিটরিং করছেন।

তিনি আজ শুক্রবার (১৬ এপ্রিল) জুম্মার নামাজ আদায়ের পরে এম,এ,আজিজ স্টেডিয়াম মসজিদ প্রাঙ্গনে এসব কথা বলেন৷

সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন’র নিজস্ব অর্থায়নে নগদ অর্থ ও ৩০০ প্যাকেট করোনা সুরক্ষা সামগ্রী সাবেক ছাত্রনেতা নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা হেলাল উদ্দিন’র তও্বাবধানে প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দীন,যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, মহানগর যুবলীগ আহবায়ক সদস্য শহিদুর রহমান শহিদ, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল আহমেদ বাবু, নগর ছাত্রলীগের সহ সম্পাদক ওসমান গনি, সদস্য জালাল আহমেদ রানা, স্বেচ্ছাসেবকলীগ নেতা আরমান, নাজিম, ফয়সাল, ছাত্রলীগনেতা জাবেদুল হক,ফারুক আজম শাওন বাবু, রেজা হাসান, কায়েস, আবরার বিন শফিক, মোন্তাকিম চৌধুরী প্রমুখ।

Advertisement