চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা রুবেল আহমেদ বাবুর পক্ষ থেকে অসহায়, গরীব, দু:স্থ ভবঘুরেদের মাঝে মধ্য রাতে খাবার বিতরণ করা হয়েছে। এসময় রুবেল আহমেদ বলেন, মাহে রমজানুল মোবারক সিয়াম সাধনের মাস,মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। এ মাহে রমজানুল মোবারকের মাসে এ অসহায়দের মাঝে সেহেরী খাওয়ানো সওয়াবের কাজ, আমরা পুরো রমজানে এসকল অসহায়দের মুখে খাবার তুলে দিবো।
Advertisement
উপস্থিত ছিলেন ব্যবসায়ী কামাল উদ্দীন, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুব আলম,ইকবাল হোসেন খোকন, হালিশহর থানা ছাত্রলীগের সহ-সভাপতি আইন কলেজ ছাত্রলীগের অর্থ সম্পাদক কাজী মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ।
Advertisement

















