বরেণ্য অভিনেত্রী কবরীর মৃত্যুতে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির’র শোক ও শ্রদ্ধা

356

ঢাকাই সিনেমার ষাট-আশি দশকের জনপ্রিয় অভিনেএী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Advertisement

চট্টগ্রামের বোয়ালখালীর কৃতি সন্তান এবং ফিরিঙ্গিবাজারে শৈশব কাটানো বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত কবরী’র মৃত্যুতে শোক জানিয়ে সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দেশ একজন গুণী মানুষকে হারালো। মুক্তিযোদ্ধোয় তাঁর অবদান ভুলার নয়। তাঁর মৃত্যুতে আমি গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

Advertisement