চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক, নগর বিএনপি’র সাবেক সভাপতি পরিচ্ছন্ন রাজনীতিবিদ ডাঃ শাহাদাত হোসেন সহ নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন আবির, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ ও ১৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সাঈদ তানজিম মাহমুদে নিঃশর্ত মুুক্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক মোঃ সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন,সরকার এক দলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত করতে পুলিশের ঘাড়ে বন্দুক রেখে বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়নে ব্যস্ত।ডাঃ শাহাদাত হোসেন ব্যক্তি জীবনে ক্লীন ইমেজের একজন মানুষ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ।বিভিন্ন সময় জনস্বার্থে নিজ উদ্যোগে নানামুখী মানবিক কর্মকান্ডের মাধ্যমে নগর সেবক হিসাবে চট্টলাবাসীর মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন তিনি।
সরকার চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডাঃ শাহাদাত হোসেনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক ফায়দা লুটতে ষড়যন্ত্র মূলক ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে। বর্তমানে যেখানে মহামারী করোনা কবলিত পর্যুদস্ত বাংলাদেশ, সেখানে সরকার নিজেদের নিরাপদে রেখে বিলাসী জীবন যাপনে ব্যস্ত অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীরা কারাগারে মানবেতর জীবন যাপন করছে। স্বৈরাচার সরকারের আতঙ্ক ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিনিয়ত অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করছে।নেতৃদ্বয় বলেন, মহামারী করোনার এই বিপর্যয় মুহুর্তে উদ্ভট ভিত্তিহীন মিথ্যা মামলা দায়ের করা ও গ্রেফতার চরম গর্হিত এবং অমানবিকতার চরম পর্যায়ে পড়ে।
নেতৃদ্বয় অবিলম্বে এইসব উদ্দেশ্যপ্রণোদিত,হয়রানি মূলক ভিত্তিহীন মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দী নগর বিএনপি’র আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন সহ কারাগারে বন্দী ছাত্রদলের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
















