১৬ বছর পর সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

128

সীতাকুণ্ড প্রতিনিধি: জামায়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ বছর পর বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরীর ফৌজদারহাটস্থ বাসভবনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন শিকদার। তিনি বলেন, আমাদের বিগত ১৫ বছর সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। দীর্ঘদিন অন্যায় ভাবে আমাদেরকে সব কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে দিয়ে রেখেছিল ফ্যাসিস্ট সরকার। গত ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দ্বিতীয় যে স্বাধীনতা অর্জিত হয়েছে তারপরেই থেকেই আমরা মুক্ত বাতাস নিতে পারছি। আর এই জন্য আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে, যার যার জায়গা থেকে ভূমিকা নিতে হবে।

তিনি আরো বলেন, গণমাধ্যম স্বাধীনতা, তথ্যের প্রবাহ ও সমাজের ন্যায়বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ,সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার মিডিয়া বিভাগ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার সমাজ কল্যাণ সম্পাদক মাষ্টার নুরুস সালাম, উত্তর জেলার মিডিয়া সম্পাদক জনাব মুহাম্মদ রফিক,  উপজেলার আমীর মওলানা মিজানুর রহমান, উপজেলার সেক্রেটারি মুহাম্মদ তাহের, উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ কুতুবউদ্দিন শিবলী।

অনুষ্ঠানে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement