সীতাকুণ্ডে ঝর্ণার পানিতে ডুবে যাওয়া এক কিশোরের মৃতদেহ উদ্ধার

770

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ঝর্ণায় ডুবে যাওয়া তাহসিন আনোয়ার নামের এক কিশোরের মৃত দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের টিম।

Advertisement

শনিবার সন্ধায় ডুবুরি দল তাহসিনের লাশ উদ্ধার করে। এর আগে দুপুরে সাত বন্ধুসহ তাহসিন বারৈয়ারঢালা ইউনিয়নে সহস্রধারা ঝর্ণা দেখতে গিয়ে পানিতে ডুবে যায়।

জানা গেছে, তাহসিন তার বন্ধু নাফিস , কফিল, ফাহিম, সুমিত, ইবরার ও আহাদসহ বেড়াতে যায়। পানিতে নামার পর সে তলিয়ে যায়। তারা সবাই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র। তাহসিন কেইপিজেট এর প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার কবিরের একমাত্র ছেলে। পিতার কর্মসূত্রে বসবাস করেন চট্টগ্রাম ডিওএইচএস বাসাতে। তাদের বাড়ি লক্ষিপুর জেলার পাঁচপাড়া চন্দ্রগঞ্জ এলাকায়।

সীতাকুন্ড ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মচিন্দ্র লাল ত্রিপুরা বলেন, এক কিশোর ডুবে যাওয়ার খবর পেয়ে সন্ধ্যার ৬টার দিকে ঝর্ণার পানির ৩০ ফিট গভীর থেকে মরদেহ উদ্ধার করা হয়। লাশ থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

Advertisement