ভাটিয়ারীতে লোকালয় থেকে জালে প্যাঁচানো অজগর সাপ উদ্ধার

930

কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি প্রায় ৮ ফুট লম্বা।

Advertisement

বুধবার সন্ধ্যা ৬ টার সময় ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রেললাইনের পূর্ব পাশে একটি জমি থেকে আজগর সাপটি উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয় সুলতান আহমদ ও মিনহাজুল আবেদিন জমিতে জালের সাথে প্যাঁচানো একটি অজগর সাপটি দেখতে পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলামকে অবহিত করলে সাহিদুল আলম পাপ্পু সীতাকুণ্ড উপকূলীয় রেঞ্জের কর্মকর্তা রনি আলীকে বিষয়টি জানালে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেয়। এরপর বন বিভাগের কর্মকর্তারা এসে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করে।

বন কর্মকর্তারা জানিয়েছেন সম্ভবত এটি খাবারের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে এসে থাকতে পারে। উদ্ধারের পর বন বিভাগের কর্মকর্তারা অজগর সাপটিকে পাহাড়ের গভীর অরণ্যে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেন।

Advertisement