সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

316

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪ টায় সীতাকুণ্ডে উপজেলা জামায়াতের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরী।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মিডিয়া বিভাগের পরিচালক আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিছবাহুল আলম রাসেল, উপজেলা যুব বিভাগের সভাপতি ও শিল্প বিষয়ক সম্পাদক শামসুল হুদা ও পৌর আমীর হাফেজ আলী আকবর।

প্রেস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাবেক সভাপতি এম হেদায়েত, সৌমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক সম্পাদক লিটন কুমার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিনসহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।

Advertisement