সীতাকুণ্ড প্রেসক্লাব নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সভা অনুষ্ঠিত

1082

সীতাকুণ্ড প্রতিনিধি: “সীতাকুণ্ড প্রেসক্লাবও এখন টর্চার সেল” শিরোনামে আমার দেশ পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দ।

Advertisement

গত ৯ জুলাই দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন ভার্সনে সীতাকুণ্ড প্রেসক্লাবও এখন টর্চার সেল শিরোনামে সংবাদে প্রেসক্লাবকে ইয়াবা সেবনকারীদের আস্তানা, টর্চারসেল এবং সেখানে নিরিহ ও রিক্সা চালক, দিনমজুরদের ধরে এনে টাকা আদায়ের যে অভিযোগ করা হয়েছে তার সত্যতার কোন লেসমাত্রাও নেই। এর প্রতিবাদে গতকাল বিকালে ক্লাব কার্যালয়ে ফোরকান আবুর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম সম্প্রতি ক্লাবের নির্বাচনে সভাপতি পদে হেরে গিয়ে ক্ষুব্ধ হয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবকে হেয় প্রতিপন্য করতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিতর্কিত কাজের পাশাপাশি অসত্য তথ্য দিয়ে পত্রিকায় নিউজ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। এর আগেও নির্বাচনে পরাজিত জহিরগণ ক্লাবের বিরুদ্ধে একেরপর এক মিথ্যা, রটনা সাজিয়েছে। যা সীতাকুণ্ডবাসী অবগত প্রকৃত ঘটনা হলো ৮ জুলাই রাতে প্রেসক্লাবের গেইটের সামনে একদল বহিরাগত লোক ঝগড়া ও মারামারিতে লিপ্ত হলে ক্লাবের নাইট গার্ড তাতে বাঁধা দেয়। এসময় তাদের অপর গ্রুপ তাতে ক্ষুদ্ধ হয়ে ক্লাবের নাইটগার্ডকে মারধর করে। নাইট গার্ড বিষয়টি ক্লাব কর্তৃপক্ষকে জানালে তাৎক্ষনিক থানা পুলিশকে অবহিত করা হয়। এবং অল্প সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে আসলে তখন বখাটেরা পালিয়ে যায়। এছাড়াও এ ঘটনায় পুলিশের যে বক্তব্য ছাপানো হয়েছে তাতে তাদের বক্তব্যকে বিকৃত করে ছাপানো হয়েছে বলে তারা প্রেসক্লাব নেতৃবৃন্দকে জানায়।

সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু বলেন, এ নিউজে প্রকৃত ঘটনাকে আড়াল করে যে মিথ্যা ও বানোয়াট গল্প লিখা হয়েছে তাতে প্রেসক্লাবের সন্মান ক্ষুন্ন হয়েছে বলে আমরা মনে করি। এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ ও পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Advertisement