সীতাকুণ্ডে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

113

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে এক বিএনপি নেতার বিরুদ্ধে একটি পত্রিকায় মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সীতাকুণ্ড প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন জনসাধারণ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভাটিয়ারী ইউনিয়নস্থ কদম রসুল এলাকার আব্দুল মোতালেব পুত্র মোঃ নুরুল আলম। তিনি বলেন, গত ২০ জুলাই দৈনিক আমারদেশ পত্রিকায় অন-লাইনে ভার্সনে আমার কোন বক্তব্য না নিয়ে আমার বক্তব্য দিয়ে লিখে ” ভাটিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার আওয়ামী লীগ নেতারদেরকে ব্যবসা দিচ্ছেন, বিএনপি’র নেতার ছত্রছায়ায় আ.লীগ নেতার ব্যবসা ” শিরোনামে সীতাকুণ্ড প্রতিনিধি জহির সংবাদটি প্রকাশ করে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত নিউজের জন্য জহির আমার কোন বক্তব্যই নেননি। একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিপক্ষ কিছু আওয়ামী লীগের দোষর আমাকে এবং ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার চেয়ারম্যানকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও ক্ষতি করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে জহির এ সংবাদ প্রকাশ করে।

সীতাকুণ্ড প্রেসক্লাব থেকে বহিস্কৃত সাংবাদিক জহিরুল ইসলাম জহির এর আগেও বিএনপি নেতা কাজী সালাউদ্দিন, পৌর কাউন্সিলর সামছুল আলম আযাদ, সালামত উল্লারসহ বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে।

সংবাদ সম্মেলনে এলাকাবাসী সাংবাদিক জহিরকে দৈনিক আমার দেশ পত্রিকা থেকে বহিষ্কার করার দাবী জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দৌলা চৌধুরী, সালাউদ্দিন মেম্বার, মোঃ নবী, মোঃ ইউছুপ, মোঃ মোরশেদ, মোঃ তারেক, মোঃ ইসমাইল, জানে আলম জুনু, মোঃ হোছেন এবং রুবেল।

Advertisement