সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

479

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।

Advertisement

আজ বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বেলা সাড়ে ১১টার সময় উপজেলার ছোটদারোগারহাট এলাকায় রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী “বিজয় এক্সপ্রেস” ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আশরাফ ছিদ্দিক বলেন, রেল লাইনে এক মৃতদেহ পড়ে আছে এমন সংবাদে আমরা ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই মহিলা রেললাইনের উপর অবস্থান করার সময় বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Advertisement