সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে দলিল লেখক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাব রেজিস্টার রায়হান হাবিব প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন জহিরুল ইসলাম বাবুল ও হারুনু আর রশিদ।
Advertisement
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত উপজেলার সাব রেজিস্টার সংলগ্ন লেখক সমিতির কার্যালয়ে উক্ত ভোট গ্রহণ চলে।
১১টি পদের জন্যে ২৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১০৬ ভোটারের মধ্যে ১০৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে সভাপতি হিসেবে আলহাজ্ব রফিক উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব শাহ আলম, সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মোস্তাফিজুল হাকিম নির্বাচিত হন।
সকাল থেকে বেশ উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ চলে। এসময় নিবাচন কেন্দ্র পরিদর্শন করেন বিএনপি ও জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।
Advertisement

















