সীতাকুণ্ডে পরকীয়ায় আসক্ত স্বামী, স্ত্রী’র সংবাদ সম্মেলন

129

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে স্বামীর বিরুদ্ধে পরকীয়ায় আসক্তি, যৌতুক দাবী, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী সাজেদা বেগম (২৪)।

Advertisement

মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাজেদা বেগম লিখিত বক্তব্যে স্বামী মোঃ দিদার হোসেনের বিরুদ্ধে এসব অভিযোগ করেন। এসময় তার বড় বোন নুরজাহান বেগম উপস্থিত ছিলেন।

সাজেদা বেগম জানান, ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারী উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফুলতলা এলাকার আব্দুল কাদেরের ছেলে দিদার হোসেনের সাথে শরিয়ত মোতাবেক তার বিয়ে হয়। সংসার জীবন শুরুতে স্বামীর পরকীয়ার কারণে সংসারে অশান্তি শুরু হয়। স্বামীর মোবাইলে অন্য নারীর ছবি ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ পাওয়ার পর প্রতিবাদ করলে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। বিয়ের পর থেকে সে ৫ লাখ টাকা যৌতুক দাবী করে আসছে। আমার গরীব পিতার পক্ষে যৌতুক দেওয়া সম্ভব নয় জানালে আমার উপর নির্যাতন করতো। অতিকষ্টে একলক্ষ টাকা দেওয়ার পর সে টাকা দিয়ে আগ্রাবাদের এক মেয়েকে মোবাইল কিনে দেয়। আমার স্বামী টিকটিক করতো ফলে অনেক মেয়ের সাথে তার সম্পর্ক রয়েছে। এছাড়া আরো তিন নারীর সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে। আমি জানার পর প্রতিবাদ করলে আমার উপর নির্মম নির্যাতন নেমে আসতো। বাড়াবাড়ি করলে আমাকে তালাক দিয়ে রিয়া মনি নামের সেই মেয়েকে বিয়ে করবে বলে হুমকি দেয়।

সাজেদা বেগম বেগম আরো জানান, তার স্বামী দিদার কোন চাকরি করতেন না। আবুল খায়ের কোম্পানীর স্ক্র্যাপ চুরির সিন্ডিকেটের সাথে জড়িত। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন সাজেদা বেগম।

Advertisement