সীতাকুণ্ডে দুই সাংবাদিকের মায়ের মৃত্যুতে শোক

409

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সাংবাদিকের মায়ের মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (০১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ইদিলপুরের বাসিন্দা মরহুম মোঃ শাহ্ আলমের সহধর্মিনী এবং সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক নাসির উদ্দিন অনিকের মা’ হোসনে আরা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৩)বছর। তিনি ৫ ছেলে, ৩ মেয়ে এবং অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান। সোমবার সকাল ১০টায় নামাজে জানাজা শেষে ইদিলপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

অপরদিকে মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মুরাদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহিউর রহমান সারাং বাড়ির বাসিন্দা মরহুম মোঃ হানিফের সহধর্মিনী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলামের বড়বোন এবং সাংবাদিক মুসলেহ উদ্দিনের মা’ দিলওয়ারা বেগম (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি ৩ ছেলে ও অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান। মুরাদপুর ঈদগাঁও জামে মসজিদ মাঠে জানাজা শেষে এদিন রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন হবে।

এদিকে দুই সাংবাদিকের স্বজনের মৃত্যুতে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু ও সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরীসহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Advertisement