সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুর জলিল সি.ডি.এ, আবাসিক এলাকাবাসীর উদ্যোগে এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জলিল সি.ডি.এ শাখার আয়োজনে প্রথমবারের মতো তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদে আসর থেকে জলিল টেক্সটাইল মিলস্ জামে মসজিদ মাঠে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
জলিল টেক্সটাইল মিলস্ জামে মসজিদের সভাপতি হাজী মোহাম্মদ হাসান মোল্লা’র সভাপতিত্বে মাহফিলে প্রধান মুফাসসীর হিসেবে তাসরীফ পেশ করেন চকরিয়া মারকাজুদ দাওয়া ওয়াল ইরসাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও কক্সবাজার বদরে মোকাম কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মোস্তফা নূরী। এতে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন হাটহাজারী হামিউসসুন্নাহ মেখল মাদ্রার শিক্ষা পরিচালক মাওলানা ইসমাঈল খাঁন মেখলী, বিশেষ বক্তা ছিলেন জলিল টেক্সটাইল মিলস্ জামে মসজিদের খতিব মাওলানা জাফর আহমদ, ফৌজদারহাট স্টেশন ফকিরা জামে মসজিদের খতিব মাওলানা মামুনুল হক, সিডিএ- এ ব্লক বাইতুন নূর জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন মোঃ ইউসুফ, সিডিএ বি ব্লক জামে মসজিদের খতিব মাওলানা তৌহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জলিল সি.ডি.এ শাখার সভাপতি আহসান হাবিব বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, অর্থনৈতিক সম্পাদক মিনু সাওদাগর, মোঃ মহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাঈম, কার্যনির্বাহী সদস্য মোঃ রকি, মোঃ মহিউদ্দিনসহ উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার ধর্ম প্রাণ মুসুল্লী এবং অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ।
মাহফিলে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশ ও বিশ্ব মুসলিমের শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

















