চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড: গণঅধিকার পরিষদের প্রার্থীর মতবিনিময়

922

সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ, পাহাড়তলী আংশিক) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মাইনুল ইসলাম রুবেল সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

Advertisement

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সীতাকুণ্ডের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় তিনি নিজের নির্বাচনি পরিকল্পনা ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।

রুবেল বলেন, সীতাকুণ্ড একটি পাহাড়-সমুদ্রে বেষ্টিত প্রকৃতির এক নৈসর্গিক ভূমি৷ দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডের মানুষ মৌলিক উন্নয়ন থেকে বঞ্চিত। পাহাড় -সমুদ্র, বেড়িবাঁধ,পর্যটন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন, সন্ত্রাস, দূর্নীতি, মাদক মুক্ত আধুনিক সীতাকুণ্ড গড়ার প্রত্যয়ে আমি প্রার্থী হয়েছি৷

তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পন৷ আপনাদের লিখনির মাধ্যমে আমার ইতিবাচক পরিকল্পনা গুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবেন, এটাই আমার প্রত্যাশা৷ সীতাকুন্ডবাসীর আর্থসামাজিক উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন, দূর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, সচ্চ ও জবাবদিহি মূলক এবং শক্তিশালী প্রশাসন প্রতিষ্ঠাই হবে আমার লক্ষ্য।

মাইনুল ইসলাম রুবেল সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর বগাচতর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি সাউথ কোরিয়ান কোম্পানিতে এডমিন ডিপার্টমেন্টে কর্মরত। রুবেল চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে ব্যবস্থাপনায় বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহবায়ক, উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে গণঅধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান তারেকের সভাপতিত্বে এবং উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রবিউল হাসান তানজিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য জসিম উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাঈনুদ্দী ফারাজি, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ বেলাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Advertisement