সীতাকুণ্ডে এফ আর ফাউন্ডেশনের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

401

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফয়েজ-রওশন (এফ আর) ফাউন্ডেশন ও লন্ডন প্রবাসী ব্যারিস্টার চৌধুরী মোঃ জিন্নাত আলী’র সহযোগিতায় এবং বাংলাদেশ ব্যাংকের জিএম চৌধুরী মোঃ লিয়াকত আলীর উদ্যেগে শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

Advertisement

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজারস্থ এফ.আর ফাউন্ডেশনের কার্যালয়ে প্রতিবারেরমতো এলাকার ৬শত গরীব-অসহায় মানুষের মাঝে উক্ত কম্বল বিতরণ করা হয়েছে৷

প্রতিবছর কম্বল বিতরণ ছাড়াও এফ.আর ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত স্বাস্থ্য ইক্যুইটি, শিক্ষাবৃত্তি, গৃহহীনদের জন্য গৃহ প্রকল্প, লিগ্যাল এইড, সামাজিক উন্নয়ন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষার আয়োজন করে আসছে।

সলিমপুরে কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী ব্যারিস্টার চৌধুরী মোঃ জিন্নাত আলী’র ভাই চৌধুরী মোহাম্মদ আলী, চৌধুরী মোঃ শওকত আলী, ব্যবসায়ী মোঃ মিজান, মোঃ মফিজ, মোঃ সালাউদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Advertisement