চট্টগ্রামের হাটহাজারীতে আলহাজ্ব মো. সোলাইমান ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আলহাজ্ব নাজিমুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ডক্টর আল ফোরকান।
ফাউন্ডেশনের পরিচালক ও বসুধা প্লাজা মালিক সমিতির সভাপতি শাহরিয়ার পারভেজের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম চেয়ারম্যান এবং যুগ্ম আহ্বায়ক মো. আইয়ুব খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা নেছার উদ্দিন ভুলু, ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মো. ফেরদৌস মোরশেদ খান, আসিফ চৌধুরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি এম আর চৌধুরী মিল্টন।
আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম আকবর আলী, ফাউন্ডেশনের সদস্য সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ, প্রকৌশলী মাহফুজুর রহমান চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, এডভোকেট সৈয়দুল আমিন, কফিল উদ্দিন চৌধুরী, নুরুল আলম মেম্বার, লোকমান, আকতার নাছের হেজাজী, ডলি মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আলহাজ্ব মো. সোলাইমান ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্থানীয় শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

















