সীতাকুণ্ডের পন্থিশাহ কমপ্লেক্সে ৯ম বারের মতো ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত

345

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে নবম বারের মতো দিনব্যাপী ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশের কারিদের কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত শুনে মুগ্ধ হয়েছেন সম্মেলনে উপস্থিত হওয়া দর্শক- শ্রোতারা। হযরত পন্থিশাহ কমপ্লেক্সের ব্যবস্থাপনায় মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরাস্থ এ কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।

Advertisement

হযরত পন্থিশাহ (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছলেহ উদ্দিন খালেদের সভাপতিত্বে এবং শিক্ষক মশিউর রহমানের পরিচালনায় ক্বেরাত পরিবেশন করেন শাইখ ক্বারী খুবাইবুল হক তানইম আল আজহারী, শাইখ ক্বারী আব্দুলাহ বিন নাছের, ক্বারী মাওঃ মোঃ ইসহাক, ক্বারী মাওঃ আব্দুর রশিদ, ক্বারী মাওঃ ইসমাঈল, ক্বারী হিজবুলাহ আল মুজাহিদ, ক্বারী মোঃ রিফাত, ক্বারী মোঃ ওমাইর।

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ক্বেরাত সন্মেলন শেষে মোনাজাত পরিচালনা করেন ফুলতলা বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হালিম হেলালি।

Advertisement