মাদার্শা পরিবার টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে চিটাগাং ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন

134

চট্টগ্রামের হাটহাজারীস্থ মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ‘মাদার্শা পরিবার’ কর্তৃক আয়োজিত টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

Advertisement

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট ১৬টি দল শিরোপার লড়াইয়ে অংশ নেয়।

টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে রাউজান ওয়ারিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চিটাগাং ওয়ারিয়র্স। রানার্স আপ ট্রফি নিয়ে মাঠ ছাড়ে রাউজান ওয়ারিয়র্স।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী এডভোকেট কায়সার পারভেজ চৌধুরী ডালিম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরিফ মঈনউদ্দীন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিজান, মঞ্জুর আলম চৌধুরী, নুরুল আলম চৌধুরী, ইউনিয়ন পরিষদের মেম্বার দেলোয়ার হোসেন চৌধুরী এবং কুয়াইশ কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ মাহিন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ বলেন, “সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। মাদার্শা পরিবারের এই আয়োজন তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে এবং সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে চমৎকার এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
খেলা দেখতে দিনব্যাপী মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ক্রীরাকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। টুর্নামেন্ট শেষে এক আনন্দঘন পরিবেশে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Advertisement