সীতাকুণ্ড প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথধামে শিব চতুর্দশী তিনদিনের তীর্থমেলা উপলক্ষে সনাতনী সাম্প্রদায়ের লোকদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-৪ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী আনোয়ার সিদ্দিকীর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে মেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আনোয়ার সিদ্দিক চৌধুরী তিনদিনব্যাপী শিবচতুর্দশী মেলা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সমাপ্ত হওয়ায় মেলা কমিটি ও শ্রাইন কমিটিকে শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার সেক্রেটারী মোঃ তাহের, উপজেলার সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, উপজেলা মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা সভাপতি মুঃ মিছবাহুল আলম রাসেল, পৌরসভার আমীর আলী আকবর, পৌর শ্রমিক কল্যান সাংগঠনিক সম্পাদক পেয়ার আহম্মেদ পেয়ারু, জামায়াত নেতা আবুল আজাদ, নাজিম উদ্দীন, শ্রমিক নেতা সেলিম উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
















