লোহাগাড়ায় ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ পিতা আটক

161

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় বাসায় একা পেয়ে ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণ ও যৌনপীড়নের অভিযোগে সৎ পিতাকে আটক করা হয়েছে।

Advertisement

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের আহমদ মেম্বার কলোনীর ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটক মো. নুরুল আমিন (২৭) একই উপজেলার সদর ইউনিয়নের বলি আকবর পাড়ার মো. নুরুল ইসলামের পুত্র।

জানা যায়, নুরুল আমিন একজন শিল্পী। তিনি বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। আগে তার এবং স্ত্রীর উভয়ের একটি করে সংসার ছিল। উভয়ের সংসারে বিচ্ছেদ হয়। প্রায় দেড় বছর আগে নুরুল আমিনের সাথে তার বর্তমান স্ত্রীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

নুরুল আমিনের বর্তমান স্ত্রী জানান, তার আগের সংসারের ১২ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। মেয়েটি তার বর্তমান সংসারে থাকে। বর্তমান সংসারেও একটি সন্তান আছে। ঘটনারদিন সকালে বাচ্চাকে টিকা দেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় বাসায় সৎ পিতা ও আগের ঘরের ১২ বছর বসয়ী মেয়েটি ছিল। বাসায় অন্য কেউ না থাকা সুযোগে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তার সৎ পিতা। পরে বাসায় এসে মেয়ে ও তার সৎ পিতার অস্বাভাবিক আচরণ দেখেতে পান। এক পর্যায়ে মেয়েটি ঘটনার সত্যতা স্বীকার করে। পরে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে নুরুল আমিনকে আটকে রেখে পুলিশে খবর দেয়া।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, অভিযুক্ত নুরুল আমিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়ছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।

Advertisement