সীতাকুণ্ডে ক্রয়কৃত জায়গা দখল চেষ্টার প্রতিবাদে গৃহবধূর সংবাদ সম্মেলন

305

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্রয়কৃত জায়গা দখলের চেষ্টা এবং প্রতিবাদ করলে হামলা ও উল্টো মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কুমিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘাটঘর এলাকার মরিয়ম বেগম নামে এক গৃহবধূ।

Advertisement

বুধবার বেলা ১২টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের অডিটোরিয়ামে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মরিয়ম বেগম বলেন, বড় কুমিরা ঘাটঘর এলাকায় পুরাতন মহাসড়কের পূর্ব পাশে আমার শ্বশুরের ক্যাফে নিজাম হোটেল নামে একটি রেস্তোরাঁ রয়েছে। হোটেলের পূর্ব পাশে আমার স্বামীর একটি অটো রিকসার গ্যারেজ রয়েছে। গ্যারেজের পূর্ব পাশে নিন্ম তফসিল ভূক্ত জমি আমি আমার নামে খরিদ করি এবং ১৪৩২ হইতে ১৪৩৫ বাংলা পর্যন্ত খাজনা পরিশোধ আছে। একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মো. হোসেন, আমির হোসেন ও নুরুল আলম কেরানীগং তারা পরস্পর যোগসাজসে দীর্ঘ দিন যাবৎ ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের পায়তারা করছে।। এরই প্রেক্ষিতে নুরুল আলমগণ আমাদেরকে হয়রানী করার লক্ষ্যে বিজ্ঞ আদালতে অপর মোকদ্দমা নং- ১৫৪/২৫ দায়ের করেন। তৎ প্রেক্ষিতে বিজ্ঞ আদালত নিম্ন তফশীলোক্ত সম্পত্তিতে নুরুল আলম কেরানীগং দের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেন। নুরুল আলম কেরানীগং র্দীঘ পরিকল্পনা করিয়া নিম্ন তফশীলোক্ত সম্পত্তি জোর র্পূবক দখল করিতে না পারায় গত শনিবার রাত সাড়ে ১১টার সময় ধারালো কিরিচ, ধামা, লোহার রডসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সম্পত্তি দখল করার লক্ষ্যে ভাংচুর করে। এরপর পাশে থাকা আমার স্বামীর অটো রিক্সার গ্যারেজ থেকে নতুন ২০টি রিক্সার ব্যাটারী নিয়ে যায়। দুর্বত্তরা গ্যারেজের কেয়ার টেকার মোঃ সোহাগ প্রকাশ বাদশা (৩৫) ও বাহার (৩৫) কে কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে। এছাড়া সন্ত্রাসীরা আমার ভাসুর মোঃ মোরশেদকেও মেরে রক্তাক্ত করে। দুর্বত্তরা চলে যাওয়ার পথে আমার শ্বশুরের মালিকানাধীন ক্যাফে নিজাম হোটেলে ভাংচুর করে। পরের দিন তারা উল্টো আমার স্বামী আ.ন.ম. আলমগীর, ভাসুর মোরশেদ ও নুরু নবীসহ আরো অজ্ঞাত ২০/২৫ নামে মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোঃ শামসুদ্দৌহা, গাজী শামসুল আলম, হাজ্বী নিজাম উদ্দিন, মোঃ ইদ্রিস,জানে আলম, মোঃ ওমর ফারুক, মনোয়ারা বেগম, হাসিনা আক্তার এবং কহিনুর আক্তার।

Advertisement