সাংবাদিকদের লেখনির মাধ্যমে জনগণ উপকৃত হয়: প্রতিমন্ত্রী মীর হেলাল

189

এম ওসমান গনি, হাটহাজারী প্রতিনিধি: আপনারা জনগণের পক্ষে কথা বলবেন জনগণ কিভাবে উপকৃত হয় তা তুলে ধরবেন। আমি আপনাদেরই লোক এ জন্য শারীরিকভাবে উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি।

Advertisement

শনিবার হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এ কথা বলেন।

সংগঠনের সভাপতি মোঃ আসলাম পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাটহাজারীবাসী বিপুল ভোটে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে চট্টগ্রাম-৫ তথা হাটহাজারীকে আরো উন্নত, সমৃদ্ধশালী ও অপরাধমুক্ত করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মাহফিলে সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু নোমান ও দপ্তর সম্পাদক এইচ এম এরশাদের যৌথ সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন, সাবেক ফতেপুর ইউপি চেয়ারম্যান জাকের হোসেন, হাটহাজারী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম জামাল উদ্দিন, রাউজান প্রেস ক্লাব সভাপতি প্রদীপ শীল, সাধারণ সম্পাদক সম্পাদক নেজাম উদ্দিন রানা, ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি সোলাইমান আকাশ, সাংবাদিক ন. ম জিয়াউল হক চৌধুরী, সংগঠনের সহ সভাপতি জাহেদ মঞ্জু, হালদা গবেষক ড. মোঃ শফিকুল ইসলাম, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, ইসলামিক ফ্রন্ট নেতা অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, জেলা মহিলা দল নেত্রী নুরী মাহফুজা, পৌরসভা মহিলা দলের সভাপতি পারভীন জাহান চৌধুরী, ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি মোঃ শোয়েব প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাচারি সড়ক বনিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবু, গাউছিয়া কমিটির পৌরসভা সভাপতি হাজী মোঃ রফিক, শিক্ষক নেতা ফিরোজ চৌধুরী, অনলাইন প্রেস ক্লাব সভাপতি মোঃ আতাউর রহমান মিয়া, গড়দুয়ারার সাবেক চেয়ারম্যান মোঃ ফোরকান, ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শফিউল আজম, মেখলের মোঃ রাশেদুল ইসলাম, ডাঃ হাফিজুর রহমান, বিএনপি নেতা আলমগীর হোসেন ভুট্টু, উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক নুরুল আমিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আজম, গুমানমর্দ্দন ইউনিয়ন বিএনপির আহবায়ক হোসাইন মেম্বার, সমাজসেবক সাখাওয়াত হোসেন, হাটহাজারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রায়হান, স্বেচ্ছাসেবকদল নেতা এস এম হুজ্জাতুল ইসলাম, হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন সওদাগর, ডিম সংগ্রহকারী সমিতির সভাপতি মোঃ শফিউল আলম, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন সংগঠনের সহযোগী সদস্য ইশতিয়াক সিদ্দিকী।

ইফতার পূূর্ববর্তী দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম।

Advertisement