পুকুরে ডুবে বোয়ালখালীতে ১৫ বছরের কিশোরের মৃত্যু

28

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে গোসল করতে নেমে মোহাম্মদ তায়েফ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৬টার দিকে স্থানীয়রা জাল ফেলে তার মরদেহ উদ্ধার করেন। নিহত তায়েফ উপজেলার পূর্ব শাকপুরা ইয়াছিন তালুকদার পাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা মো.সাগর বলেন, দুপুর ১২টার দিকে তায়েফ পাড়ার কয়েকজন ছেলের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কাটছিল। এ সময় তায়েফ পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা জানান, সে সাঁতার জানত। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেলে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Advertisement