সাতকানিয়ায় শিশুদের ঘরবন্দী দশা থেকে মুক্তি দিতে যাত্রা শুরু করল গেইম পার্ক

70

জিয়াবুল হক, সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় সোনামনিদের হাসি, আনন্দ আর নিরাপদ বিনোদনের জন্য সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ডিজিটাল গেইমস ও আকর্ষণীয় বিভিন্ন রাইড নিয়ে যাত্রা শুরু করলো গেইম পার্ক।

Advertisement

শুক্রবার ( ৮ মে) সন্ধায় উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র কেরানীহাট শাকিব টাওয়ারের দ্বিতীয় তলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

এ সময় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী,ব্যবসায়িক প্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

গ্রামীণ জনপদে শহরের আমেজ আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই বিনোদন কেন্দ্রটি ইতোমধ্যেই স্থানীয় অভিভাবক ও শিশুদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে,শিশুদের মানসিক বিকাশ এবং বিনোদনের কথা মাথায় রেখে পার্কটি সাজানো হয়েছে আন্তর্জাতিক মানের রাইড ও গেইমিং সেটআপ দিয়ে। পার্কটি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে, সম্পূর্ণ শীতাতপ এবং সিসিটিভি নিয়ন্ত্রিত কেন্দ্রে শিশুদের নিরাপত্তার জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষিত কর্মী।

কর্তৃপক্ষ জানিয়েছেন সাতকানিয়া-লোহাগাড়ার ও সাতকানিয়া- বান্দরবান সংযোগস্থল কেরানিহাটে আগে মানসম্মত কোনো ইনডোর গেইম পার্ক ছিল না। যান্ত্রিক জীবনে শিশুদের ঘরবন্দী দশা থেকে মুক্তি দিতে এবং সৃজনশীল বিনোদনের সুযোগ করে দিতেই এই পার্কটি স্থাপন করা হয়েছে।

​”আমরা চেয়েছি সাতকানিয়া, লোহাগাড়া তথা  দক্ষিণ চট্টগ্রামের শিশুদের জন্য এমন একটি জায়গা তৈরি করতে, যেখানে তারা নিরাপত্তার সাথে আধুনিক প্রযুক্তির স্বাদ নিতে পারবে। এটি শুধু গেইম পার্ক নয়, বরং শিশুদের শৈশবকে রাঙানোর একটি ক্ষুদ্র প্রয়াস।”

Advertisement