প্রশাসনের সাথে সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির মতবিনিময়

3

সীতাকুণ্ড প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা, মাদক এবং যানজট নিরসনসহ আইনশৃঙ্খলা বিষয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌরসদরস্থ সিকিউরসিটির সামনে পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি উক্ত মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ঈদ বা উৎসবকেন্দ্রিক বাজার সিন্ডিকেট রোধ, অবৈধ গাড়ি পার্কিং, মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ এবং পৌরসদরে সকল গাড়ি চালকদের আইনমেনে বাজারকে যানজট মুক্ত করা এবং পৌরসদরকে ফুটপাত মুক্ত করার বিষয়ে সিন্ধান্ত নেওয়া হয়।

মতবিনিময় সভায় পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সকল ব্যবসায়ীবৃন্দ, গাড়ি চালক, লাইনম্যানসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিকের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা তৌহিদুল হক চৌধুরী, পৌর ছাত্রদল নেতা ইসমাইল সিরাজী, শ্রমিকদল নেতা মোঃ আলাউদ্দীন, আরিফ বিল্লাহ, বাদশা মিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Advertisement