বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আগামী ৫ জুন পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে চট্টগ্রাম ‘দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।
এ উপলক্ষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি’র সভাপতিত্বে বৃহস্পতিবার (২১মে) বিকাল ৫টায় এক প্রস্তুতি সভা শহীদ শাহজাহান মাঠ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, এই ফুটবল টুর্নামেন্ট একটি ঐতিহাসিক রূপ পাবে এবং আমাদের এই টুর্নামেন্ট তরুণদের মাঝে ফুটবলের নতুন জাগরণ সৃষ্টি করবে। একটি সফল ফুটবল টুর্নামেন্ট কেবল খেলাধুলার আনন্দই দেয় না, বরং আমাদের তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, এলাকার যুবসমাজকে শৃঙ্খলা শেখায় এবং পুরো সমাজে একটি ইতিবাচক ও উৎসবমুখর পরিবেশ তৈরি করে। তিনি টুর্নামেন্টকে সুন্দর ও সফল করতে সবাইকে আহ্বান জানান।
মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) এডহক কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।
এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাবেক যুগ্ম সম্পাদক শাহীন পাটোয়ারী, হেলাল হোসেন হেলাল, রেলওয়ে সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আনোয়ার হোসেন পাটোয়ারী বাবুল, যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহজাহাল পলাশ, আশিক মল্লিক, সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহিরুল হক টুটুল, ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল আউয়াল টিপু, নগর যুবদল নেতা গোলজার হোসেন মিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সারোয়ার, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান(মাস্টার আরিফ), সাবেক সহ সভাপতি গোলাম নবী আপেল, পাহাড়তলী থানা যুবদলের সাবেক সদস্য সচিব শওকত খান রাজু, মোস্তাফিজুর রহমান মানিক, থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন ফরহাদ, মামুনুর রশিদ মামুন, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক বাদশা আলমগীর, জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব রাসেল খান, মোহাম্মদ হাসান, আকবর শাহ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুর শাকির মাহমুদ রাহাদ, যুবদল নেতা জামাল হোসেন, ক্রিড়া সংগঠক মোহাম্মদ হনী, মোহাম্মদ মুছা, যুবদল নেতা কাউসার হোসেন লেদু, মুনছুর আহমেদ মোহন, ইব্রাহিম খলিল সবুজ, মো. সোহেল, রাসেলসহ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়, প্রস্তুতি সভা শেষে চট্টগ্রাম জেলা ক্রিড়া সংস্থা, ফুটবল খেলোয়াড় সমিতি, ক্রীড়া সংগঠক নেতৃবৃন্দকে নিয়ে টুর্নামেন্টের ভেন্যু শহীদ শাহজাহান মাঠ পরিদর্শন করেন।
















