মিরসরাইয়ে ভূঁইয়াপাড়া ফোরকানিয়া মাদ্রাসার কমিটি গঠন

5

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ভূঁইয়াপাড়া ফোরকানিয়া মাদ্রাসার নতুন কমিটি গঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়া গ্রামের মাদ্রাসা ময়দানে এলাকার মান্যগন্য ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এই কমিটির অনুমোদন হয়। এতে উপস্থিত এলাকাবাসীর কণ্ঠ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বেসরকারি চাকুরীজিবি মো. সাইফ উল্লাহ এবং সাধারণ সম্পাদক ব্যবসায়ী শেখ মোহাম্মদ আরিফ।

সহ-সভাপতি হয়েছেন মো. আইয়ুব আলী, কোষাধ্যক্ষ মো. মঞ্জুর আলম, সদস্য যথাক্রমে আলিম উল্লাহ, আব্দুর রহিম মিয়া খান, কবির আহমদ, কামাল উদ্দিন, মো. নুর উল্লাহ, আলী রেজা চৌধুরী, মো. ইব্রাহিম, মো. শামসুদ্দিন, ইমতিয়াজ উদ্দিন, ফিরোজ মাহমুদ, হাসিবুল হাসান, মো. একরাম ও মো. খালেদ মাসুদ।

এতে বলা হয় পূর্বের কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন। এবং নবগঠিত কমিটি সকল দায় দায়িত্ব বুঝে নিয়ে নতুন করে মাদ্রাসার সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন।

নতুন দায়িত্ব পেয়ে সভাপতি মো. সাইফ উল্লাহ বলেন, এই মাদ্রাসাটি আমার গ্রামের ঐতিহ্য স্থাপত্যের একটি বড় অংশ। এখানে বংশ পরম্পরায় সকলে দ্বীনি পড়াশোনা করেছেন। বহু স্মৃতি জড়িত এই মাদ্রাসার দায়িত্বভার এবার আমাকে দেয়া হয়েছে। পূর্বের কমিটির সকলের অবদানে আজ এই মাদ্রাসার প্রতিষ্ঠিত। ইনশা-আল্লাহ। আমার চেষ্টা থাকবে, কমিটির সকল সদস্যকে সাথে নিয়ে ভালো কিছু উপহার দেয়া। এজন্য গ্রামবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Advertisement