শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী

পাহাড়তলীতে স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে মিলাদ মাহফিল ও খাবার বিতরণ

3

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আনিসুজ্জামান পাটওয়ারী টুটুল এর সভাপতিত্বে সিগন্যাল কলোনি জামে মসজিদে মিলাদ, দোয়া মাহফিল তবারক বিতরণ এবং পরবর্তীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Advertisement

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল এর যুগ্ম আহবায়ক রিফাত হোসেন শাকিল, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল সম্মানিত সদস্য আকবর হোসেন মানিক, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দল এর সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতার উদ্দিন বশর, যুগ্ম আহবায়ক মো: শামশুল হক রানা মির্জা, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আহসান হাবিব সোহেল, আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আল গোলাম রাব্বি, ফরহাদ হোসেন, ১২নং সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এর সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন(জুয়েল মির্জা), ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এর সদস্য সচিব মোহাম্মদ সোহেল সহ থানা, ওয়ার্ড ও ইউনিট স্বেচ্ছাসেবক দল এর সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement