সীতাকুণ্ডের আলেকদিয়ায় ঈদ পুনর্মিলনী ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

86

সীতাকুণ্ড প্রতিনিধি: সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে “ঈদ পুনর্মিলনী ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

উপজেলার কুমিরা ইউনিয়নের রাইজিং স্টার আলেকদিয়া ও ঈদ পুনর্মিলনী পরিচালনা কমিটি আয়োজনে ৬ষ্ঠ বারেরমতো উক্ত টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। গত ২৯ ও ৩০ মে আলেকদিয়ার ঐতিহ্যবাহী পানিশাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ- উদ্দীপনা।

টুর্নামেন্টে অংশ নেয় আলেকদিয়া এভেন্জারস, আলেকদিয়া কিংস, দুরন্ত আলেকদিয়া এবং ফ্যালকন ওয়ারিয়র্স আলেকদিয়া নামে চারটি টিম। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল।প্রথম সেমিফাইনালে ট্রাইব্রেকারে ৪-২ গোলে দুরন্ত আলেকদিয়াকে হারিয়ে ফাইনালে উঠে গত আসরের চ্যাম্পিয়ন আলেকদিয়া এভেন্জারস। দ্বিতীয় সেমিফাইনালে আলেকদিয়া কিংস ১-০ গোলে ফ্যালকন ওয়ারিয়র্স আলেকদিয়াকে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আলেকদিয়া কিংস ২-১ গোলে আলেকদিয়া এভেন্জারসকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনালে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

উপস্থিত ছিলেন মোঃ তাহের, নজরুল রনি, শওকত আলী, রুবেল, আবু তাহের, এম. এ. রুমান, ওমর শান্তু, আব্দুল খলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী মানুষ। ফাইনাল ম্যাচে নারী পুরুষসহ বিভিন্ন বয়সের হাজারো দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

Advertisement