শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

116

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে আগামী ৫ই জুন থেকে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ‘ উদ্বোধন উপলক্ষে ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলন বুধবার(৩জুন), বিকাল ৩টায় টুর্নামেন্টের ভেন্যু শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত হয়।

Advertisement

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোশাররফ হোসেন দীপ্তি।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি অংশগ্রহণকারী দলগুলোকে সুন্দর ও প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দেওয়ার আহ্বান জানান।

ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন

মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় উক্ত ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, সিজেকেএস এডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব ও সিজেকেএস এডহক কমিটির সদস্য শফিকুল ইসলাম তুহিন, রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এড. এম আর মঞ্জু, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ বাহার, চমেক পরিচালনা পর্ষদের সদস্য সালাউদ্দিন আলী, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, এইচ এম হাসান, মোহাম্মদ সাগির, আরিফুর রহমান মাস্টার আরিফ, রাজিবুল হক বাপ্পী, মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ জামাল, নাসির উদ্দিনসহ টুর্নামেন্ট কমিটির অন্যান্য সদস্য ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিবৃন্দ।

Advertisement