শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

কোয়ার্টার ফাইনালে ভাটিয়ারী ফুটবল একাডেমী ও সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব

44

স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে দুটি ম্যাচ শনিবার(১৩ জুন), বিকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত হয়।

Advertisement

প্রথম ম্যাচে ভাটিয়ারী ফুটবল একাডেমী ক্লাব ২-১ গোলে বেস্ট ইলেভেন ক্লাবকে, অপর ম্যাচে সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে বখতিয়ার সোসাইটি আনোয়ারাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

দুটি ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ভাটিয়ারী ফুটবল একাডেমীর ফোরকান(২গোল) ও সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবের আসিফ।

ম্যাচের সেরা খেলোয়াড়দের পুরস্কার প্রদান করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোস্তাফিজুর রহমান ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ডাইরেক্ট মসিউল আলম স্বপন।

এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক(প্রসাশন) ডা. একেএম আশরাফুল করিম, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, টুর্নামেন্ট কমিটির সদস্য শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, গোলজার হোসেন মিন্টু, আক্তার হোসেন, বাদশা আলমগীর, মাস্টার আরিফ, কেন্দ্রীয় ক্রিড়া দল নেতা হায়দার কবির প্রিন্স, মোহাম্মদ শোহেব, মোহাম্মদ সামসুদ্দীন, শফিকুল আলম বশর, মোহাম্মদ সোহেল, মো. কাসেম, আব্দুল করিম, মোহাম্মদ বাদশা, রাসেল খান, কাজী আনোয়ারুল হক হনী, মামুন কুরাইশী, মোহাম্মদ রফিক, ওমর ফারুক, ইব্রাহিম খলিল সবুজ, এবং ম্যাচ কমিশনার ছিলেন এইচ এম হাসান, মামুনুর রশিদ মামুন, ফিফা ম্যাচ রেফারি নয়ন, রতন দা, মামুন, বিটু।

আগামীকাল রোববার (১৪ জুন) বিকাল ৩:৩০মিনিটে মুখোমুখি হবে মুসলিম স্মৃতি সংসদ বনাম শহীদ ওয়াসিম আকরাম একাদশ।

Advertisement