শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

সেমিফাইনালে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ও শহীদ ওয়াসিম আকরাম একাদশ

122

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ও শহীদ ওয়াসিম আকরাম একাদশ।

Advertisement

মঙ্গলবার (১৬ জুন) পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

দিনের ১ম কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এবং ২য় কোয়ার্টার ফাইনালে শহীদ ওয়াসিম আকরাম একাদশ ট্রাইব্রেকারে ভাটিয়ারী ফুটবল একাডেমীকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

প্রথম ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ব্রাদার্স ইউনিয়নের সাইমুন এবং দ্বিতীয় ম্যাচে শহীদ ওয়াসিম আকরাম একাদশের ফাহিম সোহেল।

এতে পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হক, সিজেকেএস এডহক কমিটির সদস্য সচিব মো. সালাউদ্দিন ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম।

এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাহবুব আলম, আমজাদ আহসান, নগর যুবদলের সাবেক সহ সভাপতি আজমল হুদা রিংকু, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, শাহিন পাটোয়ারী, জুলাই যোদ্ধা ওমর ফারুক, টুর্নামেন্ট কমিটির সদস্য হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, কেন্দ্রীয় ক্রিড়া দল নেতা এইচ এম হাসান, হায়দার কবির প্রিন্স, মোহাম্মদ কাসেম, মামুনুর রশিদ মামুন, ২টি ম্যাচ কমিশনার ছিলেন কাজী মিজানুর রহমান, মো. সোহেল হোসেন, মো. সামসুদ্দিন, ইয়াকুব আলী, ম্যাচ ২টি পরিচালনা করেন ফিফা রেফারি জিএম চৌধুরী নয়ন, মামুন, দিমান বড়ুয়া, মো. হারুন, তারেক হোসেন, সুমন।

আগামীকাল বুধবার (১৭ জুন) কোয়ার্টার ফাইনালে দুপুর ২টায় মুখোমুখি হবে চট্টগ্রাম মোহামেডান ব্লুজ বনাম এস এ ফ্যামিলি ও ২য় ম্যাচে বিকাল ৩:৩০মিনিটে মুখোমুখি হবে প্রবাসী কিংস চট্টগ্রাম বনাম সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব।

শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে তিন ঘটিকায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে শহীদ ওয়াসিম আকরাম একাদশ ও চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব

Advertisement