সালমান শাহর স্ত্রী সামিরা আবারও বিয়ে করেছেন

460

আবারও বিয়ে করেছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা প্রয়াত সালমান শাহর স্ত্রী সামিরা। এটি সামিরার তৃতীয় বিয়ে। সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ।

Advertisement

জানা গেছে, গত ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর সালমানেরই বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেন সামিরা৷ মোশতাক-সামিরার সংসারে জন্ম নেয় এক পুত্র ও দুই কন্যা। কিন্তু গত মার্চে তাদের সেই সংসার ভেঙে যায়।

সামিরার সাবেক স্বামী মোশতাক গণমাধ্যমকে জানান, গত ২১ মার্চ ডিভোর্স নোটিশ পাঠান সামিরা। ২১ জুন সেটা দুজনের সম্মতিতেই কার্যকর হয়।

নতুন জীবনে শুরুর কথা জানিয়ে সামিরা গণমাধ্যমে বলেন, ‘সালমান শাহর স্ত্রীর পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ। একজন নারী। অনেক চেষ্টা করেও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও পরিবর্তন এসেছে। আমি ও মোশতাক সম্মতিক্রমেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিই। নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরাও এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে।’

Advertisement