সাফিয়া খানম ফাউন্ডেশন এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

137

সমাজের অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বীকরণ প্রকল্পের অংশ হিসেবে সাফিয়া খানম ফাউন্ডেশন এর উদ্যোগে শুক্রবার (২৬ জুন) বিকেলে অসহায় ও দুস্থ: নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন সাফিয়া খানম ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজসেবক ও কলামিস্ট এম. এ. মাসুদ।

Advertisement

সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন হারুন মেম্বার, আবু জাহেদ, আলমগীর কবির, মহিউদ্দিন চৌধুরী জকু সহ অন্যান্যরা।

এই সময় সাফিয়া খানম ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.এ. মাসুদ বলেন, “সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বীকরণে সাফিয়া খানম ফাউন্ডেশন বদ্ধপরিকর। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও ফাউন্ডেশনের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে”।

Advertisement