শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

৪ জুলাই শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

45

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী শনিবার (৪ জুলাই) বিকাল ৩ ঘটিকায় পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত হবে।

Advertisement

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি, এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, সাঈদ আল নোমান, নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) এর পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এক প্রস্তুতি সভা টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোশাররফ হোসেন দীপ্তি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় তিনি টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, সাবেক সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, টুর্নামেন্ট কমিটির সদস্য ইউনুছ মুন্না, গোলজার হোসেন মিন্টু, মামুনুর রশিদ মামুন, হায়দার কবির প্রিন্স, সোহেল হোসেন, শওকত খান রাজু, বাদশা আলমগীর, সাইফুল আলম, রাসেল খান, দেলোয়ার হোসেন ফরহাদ, মোস্তাফিজুর রহমান মানিক, আব্দুল করিম, ওমর ফারুক, আরিফুল ইসলাম, রাহাত মাহমুদ, দস্তগীর হোসেন রিয়াদ, হুমায়ূন, মাহবুব আলম, মোহাম্মদ মুছাসহ প্রমুখ নেতৃবৃন্দ।

ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে শহীদ ওয়াসিম আকরাম একাদশ ও প্রবাসী কিংস চট্টগ্রাম।

Advertisement