জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনালে শহীদ ওয়াসিম আকরাম একাদশ

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

49

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নকে ০-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে শহীদ ওয়াসিম আকরাম একাদশ।

Advertisement

শুক্রবার (১৯ জুন) পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

সেমিফাইনালে শহীদ ওয়াসিম আকরাম একাদশ তিন জন বিদেশি খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করে শক্তিশালী দল গঠন করে। বিদেশি খেলোয়াড় সিবির একমাত্র গোলে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে তারা।

উভয় দলে জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় অংশ গ্রহণ করে

প্রথম সেমিফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ওয়াসিম আকরাম একাদশের গোলরক্ষক সালাউদ্দিন সালু।

সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল আমীন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সিজেকেএস এডহক কমিটির সদস্য ও মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।

এছাড়া টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক এড. এম আর মঞ্জু, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম, নগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরী, যুবদল নেতা মিয়া মো. হারুন, হাবিবুর রহমান মাসুম, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম তানভীর, জাতীয় দলের সাফ জয়ী সাবেক খেলোয়াড় আনোয়ার হোসেন, টুর্নামেন্ট কমিটির সদস্য হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, আরিফুর রহমান(মাস্টার আরিফ), রাজিবুল হক বাপ্পী, ম্যাচ অফিসিয়াল আবুল কাসেম, শামসুদ্দিন চৌধুরী, হায়দার কবির প্রিন্স, এম এইচ হাসান, মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ রফিক, মোহাম্মদ শোয়েব, মোহাম্মদ মুছা, কাজী মিজানুর রহমান, মো. নাছির, মো. সোহেল হোসেন, ইয়াকুব আলী, আবু বক্কর।

২য় সেমিফাইনালঃ রবিবার (২১ জুন) বিকাল ৩:৩০ মিনিটে মুখোমুখি হবে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রবাসী কিংস চট্টগ্রাম।

খেলার স্থান: পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠ, চট্টগ্রাম।

Advertisement