বোয়ালখালীর কানুনগোপাড়া

স্যার আশুতোষ কলেজপ্রাক্তন রোভার স্কাউট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

3

রনজিত কুমার শীল: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাস্থ কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারী কলেজ প্রাক্তন রোভার স্কাউট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা আজ ৪ জুলাই শনিবার উপজেলার পূর্ণ চন্দ্র সেন (পি.সি.সেন) সারোয়াতলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

Advertisement

সভার উদ্বোধন করেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর। প্রাক্তন রোভার বোরহান উদ্দিন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পি.সি.সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান।

সাকোরার সম্পাদক নয়ন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাকোরার উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম, সিনিয়র রোভার মেট মোঃ সালাউদ্দিন গবি, স্কাউটিংয়ে রৌপ্য ইলিশপ্রাপ্ত মোঃ মুজিবুর রহমান ফারুকী।

সভার আলোচ্য বিষয় ছিল-গত কাউন্সিল সভার কার্যবিবরণী স্থিতিকরণ, গত বছরের রিপোর্ট পেশ ও অনুমোদন, আর্থিক রিপোর্ট পেশ ও অনুমোদন, আগামী বছরের কার্যক্রমের ক্যালেন্ডার পেশ এবং গার্লস ইন রোভার সিমলা শীলের অসুস্থ পিতা স্বপন শীলের রোগ মুক্তি কামনায় দোয়া প্রার্থনা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারী কলেজ প্রাক্তন রোভার স্কাউট এসোসিয়েশনের সহ-সভাপতি আবু জাহেদ, প্রাক্তন রোভার জাহাঙ্গীর আলম, প্রবাসী সাংবাদিক সনজিত কুমার শীল, প্রণয় বড়ুয়া, সনজিত সিংহ, প্রবীর মজুমদার, ইমরান হোসেন, দিগন্ত নাগ, রগু রায় লালা, প্রত্যয় বিশ্বাস, আবু তাহের, মোঃ কাইয়ুম, মোঃ এরশাদ, মোঃ রায়হান, জেসমিন আক্তার, অর্ক, তৃষা ও রিম্পা প্রমূখ।

Advertisement